রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিলো মেঘলা। দুপুর পেরুতেই শুরু হয় ঝিরি ঝিরি বৃষ্টি। সন্ধ্যার পর বাড়ে তীব্রতা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) হঠাৎ বৃষ্টিতে কাজের জন্য বাইরে বেরোনো মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও ঢাকার বায়ু দূষণ আর ধুলো থেকে সাময়িক মুক্তি মিলবে ভেবে স্বস্তি পাচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, হুট করে ঝুম বৃষ্টি শুরু হলে ঘরে ফেরা অনেক মানুষ দ্রুত আশপাশের দোকান বা ফুটওভার ব্রিজে আশ্রয় নেন।

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আগামী তিনদিনও দেশের কিছু জায়গায় ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অফিস।

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর