আমুসহ আট জন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ আট জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুকে খিলগাঁও থানার হত্যা মামলায়, সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদাবর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে রামপুরা থানার মামলায়, নজরুল ইসলাম মজুমদারকে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায়, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রীকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর