ছাত্রদল ও শিবিরের রাজনৈতিক রেষারেষি কাম্য না: রিজভী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না। ২০০৭ সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, ২৪ এ এসে সেটার সমাপ্তি হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের যত সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনোটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না। স্বৈরাচার হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবনযাপন করছেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম  বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আসলে স্বাগত জানাবে বিএনপি। কিন্তু সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দল নিয়ে কাজ করা সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর