রাজধানীতে ১৬ তলা ভবনের সিলিং থেকে গৃহকর্মী উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম

রাজধানীতে একটি বহুতল ভবনের ১৬ তলায় এসির সিলিংয়ের উপর থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারে ওই কিশোরীকে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

কিশোরীর নাম শাহনাজ। বয়স আনুমানিক ১২ থেকে ১৩। সে ওই ভবনের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো বলে জানা গেছে।

ওই বাড়ির গৃহকর্তা মাহমুদ জানান, সকাল থেকে তারা মেয়েটিকে খোঁজ করে না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখেন, তারপরও খোঁজ পাননি। মেয়েটিকে ১৬ তলায় সিলিংয়ের ওপর বসে থাকতে দেখে পথচারী ও এলকাবাসী তাদের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। 

এদিকে মেয়েটির সঙ্গে কথা বললে সে জানায়, ছাদের সিলিং বেয়ে সে দুই তলা নিচে এসির সিলিংয়ে গিয়ে বসে পড়ে। প্রাথমিকভাবে সে জানায়, তাকে কোনো নির্যাতন করা হয়নি। তবে ভীত সন্তস্ত্র থাকায় শিশুটি বিস্তারিত বলতে পারেনি।

এলাকাবাসীর ধারণা, শিশুটি নির্যাতনের কারণে পালানোর চেষ্টা করেছে। তবে গৃহকর্তার ভাষ্য, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। 

দুপুর একটার দিকে পুলিশ কিশোরীসহ ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে গেছে।

 

একাত্তর/এসি
রাজধানী ঢাকায় আলাদা ঘটনায় গৃহকর্মীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক কিশোরী গৃহকর্মী, একজন যুবক ও একজন মধ্যবয়স্ক পুরুষ।
সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেলে তিনমাস ১০ দিনের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা চারটি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে তবে স্থায়ী দাঁত...
১৮ বছর আগে রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় শিল্পী বেগম নামে ১১ বছরের এক গৃহকর্মীকে খুনের দায়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী প্রীতি উরাং-এর মৃত্যুর ঘটনায় গুরুতর অপরাধে লঘু মামলা হয়েছে বলে উল্লেখ করেছে সচেতন নাগরিক সমাজ।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর