গুলশানে তল্লাশির নামে তছনছ-ভাঙচুর, বাবা-ছেলেসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। তাদের দাবি করে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে তারা বাসাটি তছনছ, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি, গুলশান জোনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮), শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে। 

পুলিশের বরাতে জানা গেছে, গ্রেপ্তার শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনিই জনতাকে ‘এখানে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে’ বলে উসকানি দেন, যার ফলে এই হামলা ও তল্লাশি চালানো হয়। 

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে। তবে সেসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়। 

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর