ঢাকায় এক অফিসে হামলা-ভাঙচুর, বৈষম্যবিরোধীর আহবায়কসহ গ্রেপ্তার ১৪

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:৪১ এএম

ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহবায়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিডেট নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর হয়।  

কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জন রাসেল স্কয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করেছেন। এসময় নগদ টাকা ও কম্পিউটার লুটসহ অফিসে ভাঙচুর চালানো হয়েছে  এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ অফিস সন্দেহে হামলা চলানো হলেও ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো অফিস পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সেখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না, শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস।

এ ঘটনায় শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেডের অফিস সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। 

মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহবায়ক সালাহউদ্দিন সালমান ছাড়াও ইমন, রিয়েল খান, সাজিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. উৎস, মো. আবির, মো. ফারহান, পারভেজ হাওলাদার, হৃদয় হোসেন, নাইম হাওলাদার, আরাফাত আহম্মেদ, রুবেল, রাব্বিসহ অজ্ঞাতনামা আরও পাঁচ–সাতজনকে আসামি করা হয়েছে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। 

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতেও রাজধানীতে নিয়মিত তল্লাশি পরিচালনা করেছে সেনাবাহিনী।

একাত্তর/এসি
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর