কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে একা পেয়ে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাশে থাকা মুগুর দিয়ে তার মাথায় আঘাত করে তারা। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা।

পরে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেগম বিবির ছেলে জসিম মোল্লা বলেন, জীবিকার তাগিদে তিনি ঢাকায় থাকেন। বাড়িতে তার মা ও ছেলে থাকত। ঘটনার দিন তার ছেলে বাইরে থাকায় মাকে একা পেয়ে ছিনতাইকারীরা স্বর্ণের জন্য এভাবে হত্যা করবে, তা কল্পনাও করতে পারেননি। যারা তার মাকে হত্যা করেছে, তিনি তাদের বিচার দাবি করেন।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে...
মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মাদারীপুর সদর উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের অন্তত পাঁচটি বসতঘরে অগ্নিসংযোগ এবং তিনটি বাড়ির প্রায় ৩০টি ঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে, তবে সেই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে আইন...
ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে...
সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বিভিন্ন সবজি কেজিপ্রতি পাঁচ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। অন্যদিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর