সবজি ও ডিমের দাম বেড়েছে, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বিভিন্ন সবজি কেজিপ্রতি পাঁচ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। অন্যদিকে মাছ ও মাংসের বাজারেও স্বস্তি নেই। চড়া দামে মাছ-মাংস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, মাছ ও মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।

রাজধানীর মহাখালী কাঁচাবাজারে দেখা যায়, মাছের বাজারে এখনো চড়া দাম। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বড় আকারের মাছ। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। বোয়াল মাছের কেজি এক হাজার টাকা। আর এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে দুই হাজার ৫০০ টাকা।

মাছের বাড়তি দামের পাশাপাশি সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। শিম, লাউ, বেগুন ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ফুলকপির দাম ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস এক হাজার ২৫০ টাকায়। ব্রয়লার মুরগির দামও আগের মতোই রয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

অন্যদিকে ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। বর্তমানে প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তবে ফার্মের মুরগির ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

ক্রেতারা বলছেন, মাছ ও মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্যপণ্যের বাড়তি দামে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগের তুলনায় কম পরিমাণে বাজার করতে হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করেই খুচরা বাজারে পণ্যের দাম কমে বা বাড়ে। সবকিছুর দাম বেশি থাকায় ক্রেতারা আগের তুলনায় কম পরিমাণে বাজার করছেন।

একাত্তর/কেআই
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজি দাম। নাগালের বাইরে মাছ, মাংস ও ডিম। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বেপারি আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো পুরোদমে শুরু হয়নি রাজধানীর গাবতলীর পশু হাটের বেচা-কেনা; হাটগুলোতে নেই তেমন ক্রেতার আনাগোনা কিংবা উপচে পড়া ভিড়।
এবারের ঈদে ক্রেতা খরায় ভুগছে রাজধানীর এলিফ্যান্ট রোডের জুতার দোকানিরা। রমজানের তৃতীয় শুক্রবারের দিনটিতেও আশানুরূপ ক্রেতা নেই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে, তবে সেই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে আইন...
ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে...
মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর