বেসরকারি নিরাপত্তাকর্মীরা পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতা

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞদের পুলিশ সহায়ক হিসেবে  নিয়োগ দেয়া হচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাত জন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। এই সাত জনের ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। 

আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তাররা ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে ডাকাতির সাথে যুক্ত ছিলেন। 

রাজধানীর বিভিন্নস্থানে মব জাস্টিসের নামে লুটপাট ভাংচুরের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। অন্য কেউ অভিযানের নামে মব জাস্টিস করে আইন নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়াও নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের  পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান ডিএমপি  কমিশনার।

সাজ্জাত আলী বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে গ্রেপ্তারের ক্ষমতাসহ পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। 

একইসাথে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীবাসীকে এগিয়ে আসার আহবান জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর