ট্রাইব্যুনালে হাজির সাবেক মেয়র আতিকসহ ১০ জন

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মেয়র আতিকুল ও দুই পুলিশ সদস্যসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে৷

রোববার (৯ মার্চ) সকালে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরার পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন,  সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল, ওসি মশিকুর রহমান ও কনস্টেবল হোসেন আলী।

এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত।

জুলাই-আগস্টে উত্তরা এলাকায় ২০০’র বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা আছে সাবেক মেয়র আতিকসহ অন্য আওয়ামী লীগ নেতাদের।

একাত্তর/আরএ
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান,...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর