মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত এ রায় দেয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আসামি পিয়াসা আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে।

এর আগে ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ ও চার ক্যান বিয়ার জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সবশেষ ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে। 

আরবিএস
টাকার বিনিময়ে নিজের পরিবর্তে অন্যকে জেল খাটানো রাজধানীর উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পরিমাণে গরমিল থাকায় মদ বাদ দেওয়া হলেও আইস ও এলএসডির মতো মাদকের বিষয়ে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে মামলা চালানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর