ভাড়ায় জেল খাটানো যুবলীগ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:২০ পিএম

টাকার বিনিময়ে নিজের পরিবর্তে অন্যকে জেল খাটানো রাজধানীর উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ সংক্রান্ত এক শুনানিতে এই আদেশ দেন।

নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, নিজে মাদক মামলার আসামি হলেও অর্থের বিনিময়ে অন্যকে দিয়ে জেল খাটিয়েছেন।

গত ২৪ এপ্রিল জালিয়াতির বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এ ঘটনায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছিলেন হাইকোর্ট।

এদিনের শুনানিতেও অংশ নেন মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা।

২০২০ সালের আগস্ট মাসে উত্তরার এক বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা।

ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হলেও পালিয়ে যান মাদকচক্রের মূলহোতা নাজমুল হাসান।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইজনের নামে মামলা করলে বিচারের নাজমুলকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।

কিন্তু এরপরই জালিয়াতির আশ্রয় নেন উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নাজমুল। অন্য একজনকে ভাড়া করে নিজের নাম-পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করান। যে লোক ভাড়ায় জেল খাটতে থাকেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম। আর এর মধ্যেই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

এদিকে ভাড়ায় জেল খাটা মিরাজুল ইসলামকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে উচ্চ আদালতে আবেদন করেন মনজিল মোরসেদ। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর