রামপুরায় আগুনে পুড়লো দোকান-সিএনজি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:১০ এএম

রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন বেশ কয়েকটি স্থাপনায় আগুন লেগে পুড়ে গেছে ফার্নিচারের দোকান, গ্যারেজে অবস্থানরত সিএনজি, চায়ের দোকানসহ বেশ ক’টি ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (২৪ মার্চ) ভোরে ফজর নামাজের পরপর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী বলছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ছিলো ফার্নিচারের শো-রুম, তুলার দোকানসহ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান।

ফার্নিচারের দোকানের পাশের সিএনজি গ্যারেজটিতে ঘুরে গিয়ে দেখা যায়, আগুন নিভলেও পড়ে আছে বেশ কিছু পোড়া সিএনজি।

ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ছয় মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। তবে আশপাশে কোথাও থেকে তেমন পানি পাওয়া না যাওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে।

ফায়ারসার্ভিসের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত কমিটি করার কথা জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর