বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা।

ফাঁকা রাজধানীতে সকাল থেকেই গুলিস্থান এলাকা ঘিরে মানুষের জটলা। সারিবদ্ধ ধীর পায়ে ঈদের জামাতে হাজির হতে বায়তুল মোকাররমমুখী নানা বয়সী মানুষ।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বায়তুল মোকাররমে প্রবেশ করেন মুসল্লিরা। সকাল সাতটায় শুরু হয় প্রথম জামাত।

দূর দুরান্ত থেকে কেউ প্রিয় সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ আবার সন্তানের কাধে ভর দিয়েই হাজির হন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। পর পর পাঁচটি জামাতেই কানায় পূর্ণ ছিলো বায়তুল মোকাররম।

বাবার হাত ধরে ঈদগাহে এসেছে যেসব শিশুরা, তারাও সবাইকে জানায় ঈদ মোবারক।

প্রতিটি জামাত ও খুতবায় ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমামরা। মোনাজাতে চাওয়া হয় বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ ও দেশের সুন্দর আগামীর ভবিষ্যৎ। 

অশ্রুসিক্ত নয়নে বিশ্ব শান্তি কামনায় মহান সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করেন অসংখ্য মুসল্লিও। 

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাস খানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে।
পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন আজ রোববারও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর