ঈদের ছুটিতে দর্শনার্থীতে মুখর জাতীয় চিড়িয়াখানা

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসেন বহু মানুষ। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব। সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। 

ঈদের দ্বিতীয় দিনের সকাল। তখনও খোলেনি চিড়িয়াখানার প্রবেশ পথ। তবে এর আগেই টিকেট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ সারি। 

বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে বানর ভাল্লুক বাঘ সিংহসহ বিভিন্ন পশুপাখি দেখে আনন্দিত শিশুরা। 

কর্মব্যস্ত বাবা মায়ের সাথে চিড়িয়াখানা ঘুরে ঘুরে অনেক প্রাণীর সাথে নিজেদের পরিচয় করিয়েছে শিশুরা। বানরের লাফালাফি আর সিংহের গর্জনে তাদের আনন্দের সীমা ছিলো না। 

দূর দূরান্ত থেকে শিশুদের নিয়ে আসা বাবা মায়েরা বলছেন, ঈদের উছিলায় কর্মব্যস্ত জীবনে নিজেরা যেমন বিনোদন পেয়েছেন তেমনি শিশুদেরও একটু সময় দিতে পেরেছেন।

লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাস খানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে।
ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর