ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি, ফিরোজ কারাগারে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পিএম

জুলাই-আগস্টের গণহত্যার মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে এই মামলার অপর আসামি যুবলীগ নেতা মো. ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার (৮ এপ্রিল) এই আদেশ দেন। আগামী ১৬ এপ্রিল রাউজানের এই সাবেক এমপিকে তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পক্ষে করা জামিনের আবেদনের ২০ এপ্রিল শুনানি হবে।

এই মামলার  অপর আসামি যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানো হয়েছে। তার প্রসঙ্গে শুনানিতে প্রসিকিউশন বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায়। চট্টগ্রামে ৯জন শহীদ হয় এবং ৪৫৯ জন আহত হয়েছে। এই মিছিলে মো. ফিরোজ সরাসরি অস্ত্র  নিয়ে অংশ নেন।

এছাড়া সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার বরখাস্ত হওয়া তিন পুলিশ  কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি,  শাহিদুল ইসলাম ও আরাফাতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ এপ্রিল তাদের হাজির করতে করতে বলা হয়েছে।

এর আগে,১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একাত্তর/আরএ
গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি মামলার বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক...
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর