মার্চ ফর গাজা: লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।

শনিবার (১২ এপ্রিল) স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল তিনটায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। 

একাত্তর/এসি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে বরাদ্দ দিয়েছিলো গণপূর্ত অধিদপ্তর, তা বাতিল করা হয়েছে। তারপরও শুক্রবার সেখানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী...
অমর একুশে বইমেলার আগে সোহরাওয়ার্দী উদ্যানে যে কোনো ধরনের সমাবেশের আয়োজন করা হলে যথাসময়ে বইমেলা আয়োজন অসম্ভব বলে মনে করছে মেলা পরিচালনা কমিটি।
সাকুরা নয়, রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল ও ঢাকা ক্লাবের কাছাকাছি জায়গায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর