১৪৩২ এর নতুন সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

গানে, পাঠে দেড় শতাধিক শিল্পীর পরিবেশনায় মুখর হবে ১৪৩২ বাংলার নতুন ভোর। রমনার ছায়াতলে নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে, পাঠে দেড় শতাধিক শিল্পী ঝালাই করে নিলেন পরিবেশনাগুলো। ছায়ানটের এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের প্রয়াণে এবার সভাপতির কথন থাকবে নির্বাহী সভাপতির কন্ঠে।

আলোর আহবােন এবারে ছায়নটের বর্ষবরণ আয়োজনে। দেশ, মানুষকে ভালোবেসে বরাবরই সাজানো আয়োজনটির এবার ৫৮-তম আসর। ১৯৬৭ সালে পাকিস্তানি শাসকের বাঙালিত্বের প্রতি রাঙানো চোখ উপেক্ষা করে যে আয়োজনের সূচনা করেছিল ছায়ানট, তা-ই আজ বর্ষবরণে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব।

ছয়ানেটর সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, রাগ ভৈরবীতে সকাল সোয়া ছয়টার শুরু হবেপ্রভাতী আয়োজন। তা মুখর থাকবে একক, সম্মেলক গান ও পাঠে। বিকেলে তার-ই শেষ মুহুর্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।।

এবারের আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে থাকছে কৈশোর আর তারুণ্যের মিশেল। কেউ কেউ অংশ নিচ্ছে প্রথমবারের মতো। তাদের চোখে নতুন সকালের ভোর। 

রবি’র আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে, মানুষের মিছিলে মুখর হবে আয়োজন…প্রত্যাশা ছায়ানটের। 

একাত্তর/এসি
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো বছরের সব জীর্ণতা আর সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণায় সেজেছে দেশ। 
নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্যের দাবি, এবারের শোভাযাত্রা যাবতকালের সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর