দীপ্ত টিভির সংবাদ সরকার বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।

মাহফুজ আলম বলেন, মন্ত্রিত্বের ছয় মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।

উপদেষ্টা বলেন, গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেয়া হবে বলে প্রস্তাব করা হয়। এ টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কীভাবে, পরিবারকে কী দেবে?

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয়, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

উল্লেখ্য, মঙ্গলবার ২৯ এপ্রিল বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত।

একাত্তর/এসি
সুরক্ষা আইন করলে যারা এখনও বিভিন্ন হাউসে বসে অপসাংবাদিকতা করেছেন, সেই ফ্যাসিবাদের দোসররাও সুরক্ষা পাবে। তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
সম্প্রতি লাইভ এবং নেক্সট টিভি নামে দুটি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ...
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া, সাংবাদিকদের বেতন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর