সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

সুরক্ষা আইন করলে যারা এখনও বিভিন্ন হাউসে বসে অপসাংবাদিকতা করেছেন, সেই ফ্যাসিবাদের দোসররাও সুরক্ষা পাবে। তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, গেলো ১৫ বছরে যারা অপসাংবাদিকতা করেছে, তাদের বিরুদ্ধে কোনো সাংবাদিক সংগঠন বা ইউনিয়ন শ্বেতপত্র প্রকাশ করেননি। এ নিয়ে কেউ ক্ষমাও প্রার্থনা করেনি।   

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে বেতন ও মজুরি না দিলে প্রতিষ্ঠানের অ্যাক্রিডিটেশন ও সরকারের পক্ষ থেকে সব সুবিধা বাতিল করা হবে।

তিনি জানান, এন্ট্রি লেভেলে একটি বেসিক সেলারি ঠিক করতে চায় সরকার। ১২ কিংবা ১৫ হাজার সেলারি কোনোভাবে সাংবাদিকদের বেতন হতে পারে না। 

তথ্য উপদেষ্টা জানান, অনলাইন প্লাটফর্মে জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা করতে আগামী সপ্তাহ নাগাদ সিদ্ধান্তে উপনীত হবো। নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করা হবে। 

গুজব ও অপতথ্য রোধে সব প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয় গণমাধ্যম কমিশন গঠন করতে চায়, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং যে বডি পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের সম্প্রচার নিয়ন্ত্রণ করবে পাশাপাশি গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষা করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকরা কষ্ট করে ঠিক তথ্য সংগ্রহ করেন। আর সেগুলো বিকৃতভাবে উপস্থাপন করে ব্যাঙের ছাতার মতো তৈরি হওয়া ওয়েব সাইট। এভাবেই ভুল তথ্য ছড়ায়। 

তিনি বলেন, আমরা চাই দেশ সাংবাদিকতার জন্য তৈরি হোক। এজন্য সাংবাদিকদের বেতনও ভালো হওয়া উচিত।

একাত্তর/এসি
সম্প্রতি লাইভ এবং নেক্সট টিভি নামে দুটি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ...
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া, সাংবাদিকদের বেতন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,...
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর