সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত হলে অনেক সমস্যা কেটে যাবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া, সাংবাদিকদের বেতন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করতে পারলে গণমাধ্যমে বিদ্যমান অনেক সমস্যা কেটে যাবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে 'সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)' বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মাহফুজুর রহমান বলেন, বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন।

উপদেষ্টা আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সংবাদপত্র মজুরিবোর্ড বাস্তবায়নের সঙ্গে একাধিক মন্ত্রণালয় জড়িত। মজুরিবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। উপদেষ্টা সাংবাদিকদের বেতন যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

একাত্তর/এসি
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর