ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে দুই টিভির লাইসেন্স, আরও আসছে: মাহফুজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম

সম্প্রতি লাইভ এবং নেক্সট টিভি নামে দুটি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতেই টেলিভিশন দুটির লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি যোগ করেন, যাচাই বাছাই চলছে, এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স দেওয়া হবে। 

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।  

মাহফুজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া লাইসেন্স দেওয়া টেলিভিশনগুলো অন্তর্বর্তী সরকার বন্ধ করেনি, করবেও না। তাই গণঅভ্যুত্থানের অবদানকারীদের জন্য এটা সরকারের নতুন সুযোগ। সব ধরনের নীতিমালা মেনেই নতুন টেলিভিশনের লাইসেন্স দেওয়া হচ্ছে। 

তথ্য উপদেষ্টা জানান, এই সরকারের মেয়াদেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে। ফলে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। 

একাত্তর/এসি
সুরক্ষা আইন করলে যারা এখনও বিভিন্ন হাউসে বসে অপসাংবাদিকতা করেছেন, সেই ফ্যাসিবাদের দোসররাও সুরক্ষা পাবে। তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া, সাংবাদিকদের বেতন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,...
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর