শান্তিনগরের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:১৪ পিএম

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টা সন্ধ্যা সাতটা ৪৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আজ সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। প্রথম ইউনিট ছয়টা ৫৮ মিনিটে পৌঁছায়। বর্তমানে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পরে মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ভবনটিকে গ্রিন কজি কটেজের মতো ভয়াবহতা থেকে বাঁচানো গেছে। আগুনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ভবনের ফায়ার সেফটি তদন্ত করা হবে।

তিনি জানান, ওই ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯ জন নারী, সাত জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এদিকে, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর