রাজধানীতে খেলতে গিয়ে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৫, ০২:৩৭ পিএম

রাজধানীর তেজকুনি পাড়ায় পাঁচ বছরের শিশু রোজা মনিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়‌ তাকে।

খেলতে গিয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাসার পাশেই মঙ্গলবার (১৩ মে) সকালে ড্রেনের মধ্যে বস্তাবন্দি অবস্থায় রোজার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, হত্যার মোটিভ বের করতে পারিবারিক দ্বন্দ্বসহ সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মরদেহ দেখে আঁতকে উঠছে সবাই। গরম পানি দিয়ে সারা শরীর ঝলসানো, গলায় রশি দিয়ে পেঁচানো। এমন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। চেষ্টা চলছে ঘটনার মোটিভ খুঁজে বের করার।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর