নজরুল কনসার্ট মাতাবে দশ ব্যান্ড

আপডেট : ২০ মে ২০২৫, ০২:০৯ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনুপ্রেরণায় জুগিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একাধিক গান। তার উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে এবার অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছে তার লেখা গান ও কবিতা।

কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশ করছে কবি নজরুল ইনস্টিটিউট। আর অ্যালবামের প্রকাশনা উপলক্ষ্যে ৩০মে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে।

এই কনসার্টে পারফর্ম করবে দেশের ১০টি ব্যান্ড। আর অ্যালবামটিতে অংশ নেবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।

কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি থাকছে জাতীয় কবি কাজী নজরুলের কবিতা আবৃত্তির পরিবেশনা। এদিন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কনসার্টের উদ্বোধন করবেন বলে জানিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

বিকেল পাঁচটায় শুরু হবে কনসার্ট। দর্শকেরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন কনসার্টটি। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।

একাত্তর/আরএ
চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর