রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ চালু

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:১৭ পিএম

রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসসের। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে স্থাপিত কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মাহবুবা আইরিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ।

এতে আরও জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থান করে পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

আরবিএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর