দেশের ভেতরের কথা বিদেশে বলে লাভ নাই: খসরু

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:৫২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না এলে জনগণের কোনো ধরণের আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব নয়। কোন দল ভোট চায়, ভোট চায় না এটা বিদেশে বলে লাভ নেই। দেশের কথা দেশের ভেতরেই বলতে হবে। 

শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য খসরু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে চলতে গেলে আমাদের মানসিকভাবে চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলতে হবে। মানুষের প্রত্যাশার অনেক পরিবর্তন হয়েছে। জিয়াউর রহমান হলেন একজন সংস্কারক। স্বাধীনতার পরে আমাদের জাতিকে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ানোর মতো পরিচিতি দিয়েছেন। দেশের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করেছেন।বিভিন্ন ধর্মের মানুষকে একই সূত্রে ঐক্যবদ্ধ হওয়ার কাজটি করেছেন। 

তিনি বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে মানুষকে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে সম্পৃক্ত করেছেন।

তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তবে আমরা শুরু থেকেই কাজ করতে পারবো। কেননা আমাদের দলের দর্শন জিয়াউর রহমান। দলের প্রত্যেক নেতাকর্মীকে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর