ঢাকায় পশুর হাটে অব্যবস্থাপনা, বাড়তি দামের অভিযোগ

আপডেট : ৩১ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

ঈদুল আজহার বাড়তি আনন্দ কোরবানির পশুর হাট। আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যাপারীরা গরু নিয়ে আসতে শুরু করেছেন রাজধানীর হাটগুলোতে, মাঝেমধ্যে দেখা মিলছে ক্রেতারও।

তবে রাজধানীর পশুর হাটগুলোর ব্যবস্থাপনা নিয়ে এবার ব্যাপক অভিযোগ করছেন ব্যাপারীরা। বেশিরভাগ পশুর হাটের ইজারা কার্য সম্পূর্ণ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাটের আনুষ্ঠানিকতা শুরু না হলেও ক্রেতারা হাটে  আসছেন, তবে ব্যাপারীরা অতিরিক্ত দাম চাচ্ছেন বলে অভিযোগ তাদের। 

সরেজমিন, ঢাকা উত্তর সিটির দিয়াবাড়ি পশুর হাটের কিছু বাঁশ ছাড়া তেমন কোনো ব্যবস্থাপনা দেখা যায়নি। ঝড়বৃষ্টিতে পশু নিয়ে কষ্টে সময় পার করছেন ব্যাপারীরা।

জানা গেলো উত্তর সিটি করপোরেশন এখন পর্যন্ত সর্বোচ্চ দরদাতা জটিলতায় নিশ্চিত করতে পারেনি হাটের ইজারাদার। তবে এরই মধ্যে মাঝেমধ্যে ক্রেতারা আসছেন, যাচাই করে যাচ্ছেন পশুর বাজারদর। তবে খুশি মনে কিছু মানুষকে কোরবানির পশু নিয়েও ফিরতে দেখা গেছে বাড়িতে।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর...
কোরবানির ঈদের বাকি আর মাত্র দু’চার দিন। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, রাজধানীর পশুর হাটগুলোতে বেচাকেনার পারদ ততই তুঙ্গে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন হাটগুলোতে পা ফেলার জায়গা নেই। ছোট-বড় নানা...
কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর