সড়কে বাসের সূচিতে বিপর্যয়, বাড়তি ভাড়া

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম

বাসে বাড়তি ভাড়া আর সময়সূচি মেনে চলতে না পারায়, শেষ মুহূর্তের ঈদযাত্রায় নাকাল মানুষ। অনেকে ভোর থেকে অপেক্ষা করেও পাচ্ছেন না টিকিট। দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে মহাসড়কে যানজট। রাজধানীর গাবতলী, মহাখালীসহ সবগুলো টার্মিনালেই মিলেছে প্রায় একই চিত্র।  

প্রিয়জনের সাথে ঈদ উপভোগ করতে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। কাঙ্ক্ষিত টিকিটের আশায় ভোর থেকে গাবতলী- মহাখালী বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। শুক্রবার সকালের রোদ আর ভ্যাপসা গরমে শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন বাবা-মা। 

মহাসড়কে যানজটের কারণে তৈরি হয় সময়সূচির বিপর্যয়। যথারীতি নির্দিষ্ট সময়ে কাউন্টারে এসে পৌঁছেনি বেশিরভাগ গাড়ি। কোন কোন বাস কাউন্টারের এসেছে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে। এমন ভোগান্তির মধ্যে যাত্রীদের কষ্ট বাড়িয়েছে বাড়তি ভাড়া। তাদের অভিযোগ, কাউন্টারের টিকেট কালোবাজারে পাওয়া যাচ্ছে বেশি দামে।

ঈদের আনন্দ পরিবার পরিজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে যাত্রীদের অভিযোগ বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতেই বাধ্য হয়ে ট্রাকে করে রওনা হচ্ছে নিম্ন আয়ের মানুষ ও পোশাক কারখানার শ্রমিকরা।

মহাখালী টার্মিনালে সকাল থেকেই সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় দেখা দিয়েছে চরম ভোগান্তি।

শুক্রবার সকাল ৭টা থেকেই টার্মিনালে আসতে শুরু করেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। কেউ পরিবার নিয়ে, কেউ একা ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন না।

যাত্রী দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঈদের আগের দিন সকালে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযানকালে বেশ কয়েকটি পরিবহন কোম্পানিকে জরিমানাও করা হয়েছে।

প্রতিবার ঈদের সময় এমন ভোগান্তির চিত্র সামনে এলেও স্থায়ী কোনো সমাধান চোখে পড়ে না- এমনটাই বলছেন যাত্রীরা। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ আগেভাগেই ব্যবস্থা নিলে আনন্দের যাত্রাপথটা একটু হলেও স্বস্তির হতো।

এআরএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর