ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে নেই যাত্রীর চাপ, বাসে স্বস্তি

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৩:২৪ পিএম

লম্বা ছুটির কারণে এখনও রাজধানীতে ফেরা মানুষের সংখ্যাটা তেমন বেশি নয়। শুধুমাত্র জরুরি প্রয়োজনেই কেউ কেউ আসছেন ঢাকায়। তাই রেলস্টেশন কিংবা বাসস্টেশনে নেই তেমন ভিড়। বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন মানুষ, যার বেশিরভাগই যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে।

ঘড়ির কাটায় দুপুর পৌনে ১২ টা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছে বনলতা এক্সপ্রেস।

ঈদের ছুটি কাটিয়ে ফিরেছে মানুষ। শুধুমাত্র জরুরি প্রয়োজনেই রাজধানীতে আসছেন তারা।

ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাটাও কম নয়। যারা ঈদের ভিড় এড়াতে বাড়ি যাননি তারাই যাচ্ছেন ছুটি কাটাতে। আর ঈদ শেষে অনেকেই ঘুরতে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। 

তবে ভিন্ন চিত্র ঢাকায় ফেরা বাসগুলোতে। এদিন ঢাকায় আসা বাসগুলো ছিলো অনেকটাই ফাঁকা।

এদিকে পবিত্র ঈদুল আজহার দিনে বন্ধ থাকার পর রোববার থেকে ফের চলছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর