রাজধানীতে ঈদের তৃতীয় দিনেও চলছে পশু কোরবানি

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:১৮ পিএম

রাজধানীর পুরান ঢাকাসহ অনেক জায়গায় ঈদের তৃতীয় দিনেও দেয়া হচ্ছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণ কাজও চলছে পুরোদমে। দুই সিটি করপোরেশন দ্রুত বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অনেক জায়গায় এখনও পড়ে আছে পশুর বর্জ্য। তবে ঢাকা উত্তরের অপসারণ কাজ অনেকটা শেষ। 

রাজধানীর কাজী আলাউদ্দিন রোড। নগর ভবন থেকে খুব বেশি দূরে নয়। সকাল ১০টায় গিয়ে দেখা যায় মূল সড়কে পশুর বর্জ্যসহ ময়লার স্তূপ। দুর্গন্ধে মানুষের চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। পাশেই খাবার দোকান। ময়লার কাছাকাছি হওয়ায় দোকানে ক্রেতা কম।

পরিচ্ছন্নতা কর্মীরা জানান, গাড়ি না আসা পর্যন্ত এখানে থাকবে ময়লা। ৫২ বাজার, ৫৩ গলির পুরান ঢাকার বেশির ভাগ গলিতে দেখা মেলে কোরবানির পশুর বর্জ্য। 

গণমাধ্যমকর্মীদের দেখামাত্র তৎপরতা বাড়ে পরিচ্ছন্নতা কর্মীদের। দ্রুত বর্জ্য অপসারণে ব্যস্ত হয় তারা। ময়লা সরানোর জন্য গাড়িও খবর দিয়ে নিয়ে আসা হয়।

পাড়া মহলার মতো পশুর হাটের বর্জ্য অপসারণ করতেও ব্যস্ত সময় পাড় করছে পরিচ্ছন্নতা কর্মীরা। 

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভিন্ন চিত্র। তৃতীয় দিনে এই এালকায় তেমন কোরবানি হয়নি। ৫৪ ওয়ার্ডের অধিকাংশ রাস্তা পরিচ্ছন্ন।  

এর মধ্যে এই এলাকায় এখন পর্যন্ত ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ হয়েছে।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর