আদালত আদেশ দিলেও, সরকার সিদ্ধান্ত নিচ্ছে না: ইশরাক

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:৫০ পিএম

সর্বোচ্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আদেশ দিলেও, বর্তমান সরকার শপথ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

সোমবার (১৬ জুন ) দক্ষিণ সিটির নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। নগরভবনে এটিই তার প্রথম সভা। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’ লেখা রয়েছে।

দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে, সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

ইশরাক বলেন, সর্বোচ্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আদেশ দিলেও, বর্তমান সরকার শপথ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন না। 

এসময় শপথগ্রহণ বাস্তবায়ন করে নাগরিক সেবার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। ডেঙ্গুর প্রজননস্থল এবং পরিচ্ছন্ন রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 

তিনি আরও বলেন, ওয়ার্ডের ওয়ার্ড সচিবের মাধ্যমে, জন্ম ও মৃত্যু সনদ দেয়া হবে। 

এদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি।  

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর