বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন তিনি।

রোববার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। দেশে পাঠানো তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে অফিশিয়ালি কোনো তথ্যও জানানো হয়নি।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখবো। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিলো না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে।

তিনি আরও বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।

পরে দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে দেশে 'মব' বেড়েছে।

আরবিএস
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর