যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে আহত

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:৫৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত ইসমাইল খান মৃত হাজী আব্দুল খানের ছেলে। তিনি বিবির বাগিচা এক নম্বর গেট এলাকার খান ভিলায় বসবাস করতেন।

বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। তবে ঠিক কী কী জিনিসপত্র খোয়া গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি নিহতের স্বজনরা।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, আমরা সংবাদ শুনে ওই বাসায় গিয়েছিলাম, সেখানে কাউকে না পেয়ে হাসপাতালে এসেছি। তাদের সাথে কথা বলে পরে জানাতে পারবো। 

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে যতটুকু শুনেছি, ইত্যাদি গলির ওই চার তলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন বৃদ্ধ দম্পতি। বাসার গ্রিল কেটে প্রবেশ করে একদল লোক। পরে ওই দম্পতিকে আহত করে তারা।

পরে খবর পেয়ে নিহতের মেয়ে কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ সেখানকার লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসে।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর