আবু সাঈদ হত্যা ও ছয় লাশ পোড়ানোর মামলায় ১২ আসামি ট্রাইব্যুনালে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:২২ এএম

জুলাই-আগস্ট গণহত্যায় আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেইসঙ্গে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

অন্যদিকে আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল-২। ওই মামলায় মোট আসামি ৩০ জন। যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে।

একাত্তর/আরএ
গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি মামলার বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক...
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর