মাইলস্টোনের দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে: আমীর খসরু

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম

মাইলস্টোনের দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার স্বজনদের সাথে সোমবার (২৮ জুলাই) সাক্ষাৎ করেছেন তিনি। বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিহতের বাড়িতে যান এ বিএনপি নেতা। এসময় নিহতের স্বামী আমিনুল ইসলাম জনি ও তার মেয়ে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জায়রার সাথে তিনি কথা বলেন।

স্বজনরা জানান, ঘটনার দিনে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দগ্ধ হন লামিয়া আক্তার। সেদিনই মারা যান তিনি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে শনাক্ত করা হয়। সে রাতেই বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় লামিয়াকে দাফন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এর পেছনের কারণগুলো খুঁজে সমাধান বের করতে হবে। এ ঘটনার পর স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে। আহতদের চিকিৎসা দেয়ার মত অবকাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি।

স্বাস্থ্যখাতে বাজেট বাড়াতে হবে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, মা হারা জায়রার পাশে থাকবে বিএনপি। তার লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করা হবে।

এ ধরনের পরিস্থিতি শুধু সরকার নয়, দলমত সবার এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।  

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

আরবিএস
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর