গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিলো ভবনটি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারায় দুটি গুদাম ছাড়া বেশি ক্ষয়ক্ষতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার পর দোকান খোলার জন্য ব্যবসায়ীরা মার্কেটে আসেন। এরপর ধোঁয়ার গন্ধ পেয়ে ৯৯৯ ফোন দেন।
মার্কেট থেকে দূরত্ব কম হওয়ায় দ্রুতই সেখানে পৌঁছান ফায়ারসার্ভিসের কর্মীরা। তারপর শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ।
ফায়ারসার্ভিসের পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ওপর তলা থেকে শুরু হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। সকাল ১০টার কিছু পর আগুনের খবর পেয়ে ১২টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতসকালে গুলিস্তানে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে একটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
