মাইলস্টোন ট্রাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলো ছাত্রী-শিক্ষক

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত আরো দুই জনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার একসঙ্গেই বাড়ি ফিরলেন শিক্ষক ও ছাত্রী।

তবে, এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ২৪ জন। বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন একাত্তরকে জানান, এখনো পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

রোববার (১০ আগস্ট) ছাড়পত্র পাওয়া ১১ বছর বয়সী নুরী জান্নাত এশা মাইলস্টোনের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ১০% পোড়া নিয়ে ভর্তি ছিলো ২২ জুলাই। মুখমণ্ডলসহ দুই হাতের  অংশ পুড়ে গিয়েছিল এশার। বাড়ি ফিরে যেতে পেরে সে খুশী।

অন্যদিকে তারই শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন মাইলস্টোনের বিজ্ঞানের শিক্ষক। তার মুখমণ্ডল হাতসহ ১৮ শতাংশ দগ্ধ হয়েছিলো। আজ তিনি দক্ষিণখানে নিজ বাসায় ফিরে গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনো আইসিইউতে আছেন এক জন।

ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, সকলকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরিয়ে দেয়ার জন্য পুরো টিমকে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। একইসাথে সকলের কাছে তিনি আহতদের জন্য দোয়া চেয়েছেন।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর