রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার সাত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। এসময় একটি গাড়িসহ ভুয়া ডিবি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম বলেন, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর গোলাপ শাহ মাজারের পাশে ১০ থেকে ১২ জন ডিবি পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে সাত জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি গাড়িসহ ভুয়া ডিবি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসব ডাকাতদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কিছু সদস্য জড়িত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম। তিনি বলেন, পুলিশ পরিচয়ে কোনো অভিযান হলে জনগণকে সচেতন হয়ে তাদের পরিচয় জানতে হবে।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর