জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করলে ছাড় নয়: এটিইউ প্রধান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

বর্তমানে দেশে জঙ্গিবাদের তেমন কোন উত্থান নেই বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বারিধারার এন্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেনো কোনো সময় হতে পরে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না  ঘটে সেই লক্ষ্যে কাজ করছেন তারা।

তিনি বলেন, যারা জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নিরীহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষের আমাদের জানাতে পারে তাই ‘ইনফো এটিউ’ নামের একটি অ্যাপস চালু করা হয়েছে। মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে।

তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। কেউ জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন এই কর্মকর্তা।

একাত্তর/আরএ
সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালীই হোক কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর