কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস, আহত ১৫

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। টানেল নিরাপত্তা যান ও অ্যাম্বুলেন্সে করে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় মারাত্মক আহত কেউ নেই বলে জানান তিনি। 

এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য টানেলে যান চলাচল বন্ধ থাকলেও বাসটি সরিয়ে নেওয়ার পর টানেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

আরবিএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর