অনশনে শিক্ষকরা, উপদেষ্টার পদত্যাগ দাবি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা পালন করছেন অনশন কর্মসূচি। সেই কর্মসূচি থেকে তারা এবার শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেছেন। 

শনিবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান বেসররকারি শিক্ষকদের অনশন থেকে এই দাবি জানানো হয়।

এসময় এমপিওভুক্ত  শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবিতে চলা সুশৃঙ্খল আন্দোলন বানচালে করতে চান। আমরা তার পদত্যাগ দাবি করছি।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, এই শিক্ষা উপদেষ্টা দেশে নির্বাচন চায় না। ছয় লাখ শিক্ষক নির্বাচনে দায়িত্ব পালন করে। ষড়যন্ত্র করে তাদের এই দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে ১২টা থেকে কালো পতাকা মিছিল করবে অনশনকারী শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর থেকে শিক্ষক আন্দোলনের গতি আরও বেড়েছে। শিক্ষকরা জানান, উপদেষ্টাদের সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। তাই আন্দোলন চলবে।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণে অর্থ ছাড় করা কঠিন। কারণ বাজেটে সরকারের বরাদ্দ চূড়ান্ত হয়েছে। 

একাত্তর/এসি
১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করতে যাচ্ছে অন্তর্বর্তী...
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর