তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হলো-

  1. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন
  2. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং 
  3. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। 

অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি উল্লেখ করে তারা জানান, তাই এবার রাজপথেই সমাধান আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে। 

 

একাত্তর/এসি
১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছেন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। 
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করতে যাচ্ছে অন্তর্বর্তী...
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর