শিক্ষকদের বাড়িভাড়া আরও বাড়ছে, পাবেন দুই ধাপে

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম

টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে সাড়ে শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সিআর আবরার বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ি ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সাড়ে সাত শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। সেই সঙ্গে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবানও জানিয়েছেন তিনি।

শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। বুধবার থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

এর আগে রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মিতু মরিয়মের সই করা অফিস আদেশে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এতে মূল বেতনের পাঁচ শতাংশ হারে বা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়। তবে এই পরিমাণ ভাতা না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। পরে সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া আরও বাড়ানো হলো।

একাত্তর/এসি
১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে...
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা পালন করছেন অনশন কর্মসূচি। সেই কর্মসূচি থেকে তারা এবার শিক্ষা উপদেষ্টা সিআর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর