প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, তবে..

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আলোচনায় শিক্ষকদের সব দাবি দ্রুততার সঙ্গে সমাধানের বিষয়ে আশ্বাসের পর শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। 

পরে শিক্ষকরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি লিখিত বক্তব্যের মাধ্যমে তাদের আশ্বাস দিয়েছেন। তারা বেতন কমিশনে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। পে-কমিশন থেকে এটি চূড়ান্ত হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

একাত্তর/এসি
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করতে যাচ্ছে অন্তর্বর্তী...
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে...
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা পালন করছেন অনশন কর্মসূচি। সেই কর্মসূচি থেকে তারা এবার শিক্ষা উপদেষ্টা সিআর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর