ফেসবুকে 'আপত্তিকর' ছবি প্রকাশ, চারজনের বিরুদ্ধে ঢাবি শিক্ষক মোনামীর মামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'আপত্তিকর' ছবি প্রকাশ ও অশালীন মন্তব্য করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামী। 

সোমবার (৩ নভেম্বর) তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে এ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর।

তিনি জানান, ঢাবি শিক্ষক মোনামী একটি মামলা দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান। 

মামলার এজাহার অনুযায়ী, প্রথম আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে মোনামীর ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’। দ্বিতীয় আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ তার ব্যক্তিগত আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে মোনামীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাসের একটি পোস্টের কমেন্টে তাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এবং চতুর্থ আসামি আশফাক হোসাইন ইভান নিজের ফেসবুক আইডি থেকে এডিট করা অশালীন ছবি পোস্ট করেন।

এজাহারে প্রত্যেকের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, অজ্ঞাতনামা অনেক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মোনামীর ছবি বারবার এডিট করে অশালীনভাবে পোস্ট করছে এবং মন্তব্য করছে। যার মাধ্যমে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে মোনামী বলেন, দীর্ঘদিন ধরে আমার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।

আরবিএস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  প্রযুক্তির অপব্যবহার করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মারাত্মক অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ইন্টারনেটে একটি এডিট করা...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার মূল আসামিকে ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না গেলে রোববার (১৮ মে) থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর