শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষকরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

প্রাথমিক সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুর তিনটায় প্রাথমিক সহকারী শিক্ষকেরা তাদের ঘোষিত কলম নিক্ষেপ কর্মসূচি পালনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল সহকারে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে।

একপর্যায়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে শেষ পর্যন্ত পিছু হয় শিক্ষকরা।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখন শাহবাগে যানচলাচল স্বাভাবিক।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ -এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণতম শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এর গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আজও আন্দোলন করছেন শিক্ষকরা। 
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছেন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। 
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর