যাত্রীসেবায় আরও ১০ বছর ভ্যাট অব্যাহতি চায় মেট্রোরেল 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

২০২২ সালের ২৯ ডিসেম্বর চালু হওয়ার পর থেকে মূল্য সংযোজন কর বা মূসক অব্যাহতি সুবিধা রয়েছে মেট্রোরেলের যাত্রীসেবায়। এই অব্যাহতি সুবিধার মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তারপর সেবার উপর বসবে ১৫ শতাংশ ভ্যাট। তবে ভ্যাট অব্যাহতি আরও ১০ বছর অর্থাৎ ২০৩৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

এনবিআর সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে এই সুবিধা চেয়ে এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। তবে তাতে সাড়া না মেলায় সম্প্রতি আবারও এনবিআরের কাছে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়ে ভ্যাট অব্যাহতির আবেদন জানায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএল। 

চিঠিতে বলা হয়, বিশেষ আদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর মেট্রোরেল সেবার উপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সবার জন্য মেট্রোরেল এবং মেট্রোরেলের যাত্রীগণের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস না থাকায় মেট্রোরেলের সেবার উপর কোনো ধরনের মূসক প্রযোজ্য নয় বলে প্রতীয়মান হয়। ৩১ ডিসেম্বর ২০২৫ পরবর্তী সময়ের জন্য মেট্রোরেল সেবার উপর মূল্য সংযোজন কর অব্যাহতি করা প্রয়োজন। 

এমন অবস্থায় যৌক্তিকতা, জনগণের সামর্থ্য, সন্তোষ এবং একটি Infant Industry Sustainability অর্জনের বিষয় বিবেচনায় নিয়ে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গণপরিবহণ ব্যবস্থা হিসেবে মেট্রোরেলের সেবার উপর, মূল্য সংযোজন বিশেষ আদেশে উল্লেখিত যৌক্তিকতাসমূহের নিরিখে মেট্রোরেলের যাত্রী সেবার উপর মূল্য সংযোজন কর অব্যাহতি আগামী ১০ (দশ) বছর অর্থাৎ ০১ জানুয়ারি ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০৩৫ তারিখ পর্যন্ত অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায় ডিএমটিসিএল। 

তবে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর