মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আহত বাবা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লক হামলার শিকার হন বাবা-ছেলে। 

আহত অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, টাকা নিয়ে রাজীবের সঙ্গে দ্বন্দ্ব ছিলো কাশেমের। ঘটনার সময় ভুক্তভোগীর বাড়ির সামনে গিয়ে দুইজনকে কুপিয়ে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ বেশ কয়েকজন।  

মোহাম্মদপুর থানার (পরিদর্শক) অপারেশন মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর