চারদিন পরেও খোলা আকাশের নিচে আগুনে সর্বস্ব হারানো কড়াইল বস্তিবাসী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে সর্বস্ব হারানো এসব মানুষ এখন শুধুই বেঁচে থাকার তাগিদে সংগ্রাম করছেন।

অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিলো যে, অধিকাংশ ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ধ্বংসস্তূপের ছাই সরিয়ে কেউ কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, অধিকাংশের ঠাঁই এখনো খোলা মাঠ। বস্তিবাসীরা বর্তমানে তীব্র শীত ও জীবনধারণের প্রাথমিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব এসব মানুষকে বিচ্ছিন্নভাবে কিছু রাজনৈতিক দল ও এনজিও সহায়তা নিয়ে এগিয়ে এলেও, ক্ষতিগ্রস্তদের অভিযোগ— প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের অভাবে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার।

সবচেয়ে বেশি ক্ষোভ বিরাজ করছে সরকারি উদ্যোগের অভাব নিয়ে। ঘটনার চার দিন গড়ালেও সরকারিভাবে পুনর্বাসনের কোনো কার্যকরী পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে ভুক্তভোগী বস্তিবাসীরা। তারা দ্রুত সরকারের কার্যকরী সহায়তার দাবি জানিয়েছেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর